মে ১২, ২০২৬, ১০:২৯ এএম
কেন্দ্রবিন্দুতে এসেছেন। বার্সেলোনার ২৯তম লা লিগা শিরোপা জয়ের পর ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে ভক্তদের প্রশংসা কুড়িয়েছেন এই তরুণ ফরোয়ার্ড।চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে এবারের লা লিগা শিরোপা নিশ্চিত করেছে বার্সেলোনা। শিরোপা জয়ের পর বার্সেলোনা শহরে শুরু হওয়া বর্ণাঢ্য উৎসবে হাজার হাজার সমর্থক রাস্তায় নেমে আসেন।
সেই উৎসবের সময় খোলা বাসে দাঁড়িয়ে সমর্থকদের অভিবাদনের জবাবে ফিলিস্তিনের পতাকা নাড়তে দেখা যায় ১৮ বছর বয়সী ইয়ামালকে।সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, ইয়ামাল অত্যন্ত আনন্দের সঙ্গে পতাকাটি উঁচিয়ে ধরে আছেন।
বার্সেলোনার এই শিরোপা জয় আসে দীর্ঘ এক মৌসুমের দুর্দান্ত পারফরম্যান্সের পর। কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে দলটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে দাপট দেখিয়ে এই ট্রফি নিজেদের করে নেয়।
স্থানীয় গণমাধ্যম ও আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৩ সালের গাজা সংঘাতের পর থেকেই বার্সেলোনা শহরটি ফিলিস্তিনপন্থি আন্দোলনের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে। শহরটিতে নিয়মিতভাবে বিভিন্ন সংহতি কর্মসূচি ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়ে আসছে।
ম্যাচ শেষে ইয়ামালের এই আচরণের ছবি ও ভিডিও ইন্টারনেটে দ্রুত ছড়িয়ে পড়ে। ফুটবলারদের এমন রাজনৈতিক সংহতি প্রকাশের বিষয়টি নিয়ে ফুটবল বিশ্বে এখন নতুন করে বিতর্ক ও আলোচনা শুরু হয়েছে। তবে বার্সেলোনা সমর্থকদের বড় একটি অংশ ইয়ামালের এই সাহসী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন