রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিশ্বকাপ স্কোয়াডে বড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন কোচ স্কালোনি

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৭, ২০২৬, ০৬:২৩ পিএম

বিশ্বকাপ স্কোয়াডে বড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন কোচ স্কালোনি

ফিফা বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে নামার আগেই বড় ধাক্কা খেল আর্জেন্টিনা। দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি খেলোয়াড়দের ফিটনেস নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। হন্ডুরাসের বিপক্ষে ২-০ গোলের জয় পেলেও ম্যাচ শেষে তিনি চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াডে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন।

ইতিমধ্যে চোটের কারণে ছিটকে গেছেন মার্সেইয়ের ডিফেন্ডার লিওনার্দো বালের্দি। অনুশীলনের সময় পাওয়া চোট তার বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ করে দিয়েছে।কোচ স্কালোনি জানিয়েছেন, শুধু বালের্দির জায়গায় একজন সেন্ট্রাল-ব্যাক নেওয়াই যথেষ্ট হবে না। 

দলের অন্য পজিশনেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, দলের সব খেলোয়াড় এখনো শতভাগ ফিট নন। এটিই উদ্বেগের কারণ।তরুণ তারকা নিকো পাজ এবং ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ সম্পূর্ণ সুস্থ আছেন। তবে ভক্তদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন কোচ। আগামী মঙ্গলবারের মধ্যে স্কোয়াডের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে।

এবারের বিশ্বকাপে ‘জে’ গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। আলজেরিয়ার বিপক্ষেই ম্যাচ দিয়ে বিশ্বজয়ের অভিযান শুরু করবে বর্তমান চ্যাম্পিয়নরা। কোচের এই নতুন পরিকল্পনায় শেষ পর্যন্ত স্কোয়াডে কাদের ঠাঁই হয়, তা দেখার অপেক্ষায় বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি ভক্ত।