বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,
আর্জেন্টিনা

মেসির জোড়া গোলে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ১৭, ২০২৬, ০৮:২৯ এএম

মেসির জোড়া গোলে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা

আলজেরিয়ার বিপক্ষে চলমান ফুটবল ম্যাচে লিওনেল মেসির দ্বিতীয় গোলের ওপর ভর করে ২–০ ব্যবধানে এগিয়ে গেছে আর্জেন্টিনা। খেলার ৬০ মিনিটের মাথায় প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে দলের ব্যবধান দ্বিগুণ করেন এই মহাতারকা। প্রথমার্ধের ১–০ ব্যবধানের পর দ্বিতীয়ার্ধেও মাঠের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রেখেছে বিশ্ব চ্যাম্পিয়নরা।

বিশ্বকাপের ইতিহাসে এটি মেসির ১৫তম গোল।মাঝমাঠ থেকে লিভারপুলের মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার প্রায় ২৫ গজ দূর থেকে আলজেরিয়ার গোলপোস্ট লক্ষ্য করে একটি জোরালো শট নেন। প্রতিপক্ষের গোলরক্ষক লুকা জিদান বলটি পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে না পারায় সেটি তাঁর বুক থেকে ছিটকে মাঠেই পড়ে যায়। 

সেখানে থাকা লিওনেল মেসি সুযোগটি হাতছাড়া করেননি এবং নিজের ডান পায়ের নিখুঁত শটে বল জালে জড়ান। এই আসরে আর একটি গোল করলেই তিনি বিশ্বকাপের ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় নাম লেখাবেন।