জুন ১৯, ২০২৬, ০২:৫২ পিএম
অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাজেভাবে হেরে চরম ব্যাকফুটে রয়েছে বাংলাদেশ দল। এই অবস্থায় নিজেদের সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের সামনে। সেই কঠিন সমীকরণের বোঝা মাথায় নিয়েই আজ শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে নামছে লিটন বাহিনী।গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া।
সিরিজ নির্ধারণী এই লড়াইয়ে টসে হেরে প্রথমে ফিল্ডিং করতে হচ্ছে স্বাগতিক বাংলাদেশকে। ম্যাচটির জন্য ঘোষিত বাংলাদেশ একাদশে রয়েছেন সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, উইকেটরক্ষক পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, নাসুম আহমেদ, আব্দুল গাফফার সাকলাইন, রিশাদ হোসেন, নাহিদ রানা এবং মোস্তাফিজুর রহমান। প্রথম ম্যাচের পরাজয় ভুলে এই তরুণ স্কোয়াড নিয়ে সিরিজে সমতা ফেরাতে মরিয়া লিটন দাসের দল।
অন্য দিকে প্রথমে ব্যাটিং পেয়ে বড় সংগ্রহের লক্ষ্যে মাঠে নামছে শক্তিশালী অস্ট্রেলিয়া দল। তাদের ঘোষিত একাদশে একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটার রয়েছেন। সফরকারীদের এই একাদশে আছেন মিচেল মার্শ, জশ ইংলিস, কুপার কনোলি, ম্যাট রেনশ, নিখিল চৌধুরী, জোয়েল ডেভিস, টিম ডেভিড, অ্যারন হার্ডি, naথান এলিস, স্পেনসার জনসন এবং অ্যাডাম জাম্পা। প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতে ফুরফুরে মেজাজে থাকা অজিরা এই ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করতে মরিয়া।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন