সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বিশ্বকাপের টিকিটের দাম ৩৪ লাখ টাকা, দুশ্চিন্তায় ভক্তরা

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৮, ২০২৬, ১১:০৬ পিএম

বিশ্বকাপের টিকিটের দাম ৩৪ লাখ টাকা, দুশ্চিন্তায় ভক্তরা

ছবি - সংগৃহীত

বিশ্বকাপের ট্রফি কার হাতে উঠবে তা নির্ধারিত হবে রোববারের ফাইনালে। তবে মাঠের লড়াইয়ের আগে এখন আলোচনার শীর্ষে রয়েছে ফাইনাল ম্যাচের টিকিটের আকাশছোঁয়া দাম। জানা গেছে, গুরুত্বপূর্ণ এই ম্যাচের একটি টিকিটের সর্বোচ্চ দাম বাংলাদেশি মুদ্রায় ৩৪ লাখ ৫৬ হাজার টাকা পর্যন্ত উঠেছে।টিকিটের সর্বনিম্ন মূল্য প্রায় ৯ লাখ টাকা।

ওয়েবসাইট সূত্রে জানা যায়, এবারের ফাইনালের টিকিটের গড় দাম প্রায় ১৬ লাখ টাকা। আমেরিকার আগে কোনো ম্যাচে গড় টিকিটের দাম এত বেশি ছিল না। তুলনা করলে দেখা যায়, ২০২৪ সালের সুপার বোলে টিকিটের গড় দাম ছিল ৯ লাখ টাকা, যা এবারের বিশ্বকাপের ফাইনালে অনেকটাই ছাপিয়ে গেছে। ম্যাচের আগে চাহিদা বাড়লে টিকিটের দাম আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

ফাইনালের আগে আলোচনার কেন্দ্রে এখন লিওনেল মেসি ও স্পেনের তরুণ তুর্কি লামিন ইয়ামাল। ২০০৭ সালের এক ছবিতে শিশু ইয়ামালের সঙ্গে মেসির ছবি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়। ইয়ামালের প্রশংসা করে মেসি বলেন, ও এখন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। তবে ফাইনালে ইয়ামাল যাতে সেরাটা খেলতে না পারে, সেই চেষ্টা আর্জেন্টিনা দল করবে বলে জানিয়েছেন তিনি।

মেসি আরও বলেন, ইয়ামালের বয়স এখন ১৯, ওর পুরো ফুটবলজীবন সামনে পড়ে আছে। ওর জন্য শুভকামনা সবসময় থাকবে। তবে বিশ্বকাপের ট্রফি জয়ের জন্য তারা সর্বস্ব দিয়ে চেষ্টা করবেন। ফুটবলপ্রেমীদের নজর এখন নিউ জার্সির সেই মহাকাব্যিক ফাইনাল ম্যাচের দিকে, যেখানে টিকিটের চড়া দামকেও উপেক্ষা করছেন সমর্থকরা।