আগস্ট ২০, ২০২৬, ১১:১০ এএম
বাবাকে হারানোর গভীর শোক কাটিয়ে মাঠে ফিরে অবশেষে গোলের দেখা পেয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ইন্টার মায়ামির দুই-দুই গোলের ড্র হওয়া ম্যাচে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন তিনি।পেশাদার ফুটবল ক্যারিয়ারে এটি ছিল আর্জেন্টাইন এই তারকার ৯২১তম গোল।
ম্যাচের ২৬তম মিনিটে প্রতিপক্ষের রক্ষণভাগের কয়েকজন খেলোয়াড়কে কাটিয়ে নিখুঁত এক কোনাকুনি শটে বল জালে জড়ান মায়ামির অধিনায়ক। গোল করার পরপরই দুই হাতের আঙুল আকাশের দিকে তুলে তিনি স্মরণ করেন সম্প্রতি প্রয়াত বাবা হোর্হে মেসি এবং শৈশবের প্রেরণা দাদি সেলিয়া অলিভেরাকে।
গত ৮ আগস্ট দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা যান মেসির পিতা, যিনি একই সঙ্গে তার ক্রীড়া জীবনের দীর্ঘদিনের অভিভাবক ও পরামর্শক ছিলেন।ম্যাচের ২১তম মিনিটে দলের প্রথম গোলের আক্রমণ তৈরিতেও সরাসরি ভূমিকা রাখেন এই তারকা।
ফিলাডেলফিয়ার বিপক্ষে এই গোলের মাধ্যমে চলতি মৌসুমে যুক্তরাষ্ট্রের শীর্ষ লিগে মেসির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৩টিতে।এদিকে ম্যাচের অতিরিক্ত সময়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ খেলোয়াড় কাভান সুলিভান ও প্রতিপক্ষ দলের একজন লাল কার্ড দেখেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন