অক্টোবর ৩, ২০২৬, ০৭:৩৭ পিএম
ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য নিজেদের মূল একাদশ ঘোষণা করেছে ব্রাজিল। কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া আজকের এই ম্যাচে আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে শুরুর একাদশে থাকছেন এস্তেভাও ও পেদ্রো।
ব্রাজিল দলের একাদশে গোলরক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন পেদ্রো মরিসকো।
রক্ষাণভাগে মাতেউজিনিও, মারকিনিওস, আর্তুর দিয়াস ও দগলাস সান্তোসকে রাখা হয়েছে। মাঝমাঠে খেলবেন দানিলো, ব্রুনো গিমারায়েস ও গ্যাব্রিয়েল বন্তেম্পো। আক্রমণভাগে তরুণ তারকা এস্তেভাও ও পেদ্রোর সাথে ভিনিসিয়ুস জুনিয়রকে যুক্ত করে একাদশ সাজিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।
ব্রাজিলের এই একাদশে পরিবর্তনের পেছনে মূল কারণ রাফিনিয়ার ইনজুরি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে আগের ম্যাচে ডান উরুতে অস্বস্তি অনুভব করায় তিনি দল থেকে ছিটকে গেছেন। রাফিনিয়ার অবর্তমানেই পেদ্রোকে শুরুর একাদশে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কোচ আনচেলত্তি। কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে।
ঘোষিত ব্রাজিল একাদশে রয়েছেন—পেদ্রো মরিসকো, মাতেউজিনিও, মারকিনিওস, আর্তুর দিয়াস, দগলাস সান্তোস, দানিলো, ব্রুনো গিমারায়েস, গ্যাব্রিয়েল বন্তেম্পো, এস্তেভাও, পেদ্রো ও ভিনিসিয়ুস জুনিয়র।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন