সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

রশিদ খানের আঘাতে ভাঙল তানজিদ-সাইফের প্রতিরোধ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৫, ২০২৫, ১১:৪৮ পিএম

রশিদ খানের আঘাতে ভাঙল তানজিদ-সাইফের প্রতিরোধ

ছবি - সংগৃহীত

আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে ১৪৪ রানের তাড়ায় দারুণ সূচনা পেয়েছিল বাংলাদেশ। তবে দলীয় ৮০ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারাল টাইগাররা। আফগান অধিনায়ক রশিদ খানের বলে উইকেটরক্ষক রহমানুল্লাহ গুরবাজের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেছেন আগ্রাসী ব্যাটিং করতে থাকা ওপেনার তানজিদ হাসান তামিম। এর মাধ্যমে ভাঙে সাইফ হাসানের সঙ্গে তার ৪৬ রানের কার্যকর জুটি।

আউট হওয়ার আগে তানজিদ ৩১ বলে ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। এর আগে দলীয় ৩৪ রানে আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন ১৫ বলে ১৪ রান করে আউট হন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে ২ উইকেটে ৮০ রান। ক্রিজে আছেন সাইফ হাসান (২১) এবং নতুন ব্যাটার হিসেবে যোগ দিয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী অনিক।

এর আগে, শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল বাংলাদেশ। টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা। বাংলাদেশের পক্ষে মোহাম্মদ সাইফউদ্দিন ৩টি এবং নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব ২টি করে উইকেট শিকার করেন।