সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল ঘোষণা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৪, ২০২৫, ১১:৪০ এএম

ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল ঘোষণা

ছবি - সংগৃহীত

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। চোট কাটিয়ে এই দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার এবং তারকা অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। তবে, দলের অন্যতম সেরা ব্যাটার কেন উইলিয়ামসনকে এই সিরিজেও বিশ্রাম দেওয়া হয়েছে।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, উইলিয়ামসন সম্প্রতি একটি ছোট শারীরিক সমস্যা থেকে সেরে উঠছেন এবং তাকে ওয়ানডে সিরিজের জন্য পুরোপুরি প্রস্তুত করার লক্ষ্যেই টি-টোয়েন্টিতে বিশ্রাম দেওয়া হয়েছে।দলে সবচেয়ে বড় চমক হলো অভিজ্ঞ লেগ-স্পিনার ইশ সোধির বাদ পড়া। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ টি-টোয়েন্টি ম্যাচ খেলা এই ক্রিকেটারকে অস্ট্রেলিয়া সিরিজের পর এবারও দলের বাইরে রাখা হলো।

তবে চোট সমস্যায় জর্জরিত কিউই শিবির। ফিন অ্যালেন, অ্যাডাম মিলনে, গ্লেন ফিলিপস এবং লকি ফার্গুসনের মতো প্রথম সারির বেশ কয়েকজন ক্রিকেটার চোটের কারণে এই সিরিজে খেলতে পারছেন না।আগামী ১৮ অক্টোবর ক্রাইস্টচার্চে প্রথম টি-টোয়েন্টি দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করবে নিউজিল্যান্ড। এরপর ২৬ অক্টোবর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাকারি ফোকস, ম্যাট হেনরি, বেভন জ্যাকবস, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জিমি নিশাম, রাচিন রবীন্দ্র, টিম রবিনসন ও টিম সেইফার্ট (উইকেটকিপার)।