অক্টোবর ১৪, ২০২৫, ০৫:৪৮ পিএম
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর ম্যাচে টস ভাগ্য সঙ্গ দিল না বাংলাদেশের। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। ফলে, সিরিজ বাঁচানোর জন্য নাজমুল হোসেন শান্তর দলকে প্রথমে ফিল্ডিং করতে হবে।মঙ্গলবার (১৪ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।
প্রথম দুই ম্যাচে ব্যাটারদের চরম ব্যর্থতায় হেরে ইতোমধ্যে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। আজকের ম্যাচটি তাই টাইগারদের জন্য সম্মান বাঁচানোর লড়াই। এই ম্যাচে একাদশে তিনটি বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ। টানা ব্যর্থ হওয়া ওপেনার তানজিদ হাসান তামিমের জায়গায় একাদশে ফিরেছেন নাঈম শেখ।
মিডল অর্ডারে জাকের আলী অনিকের পরিবর্তে সুযোগ পেয়েছেন হার্ড-হিটার শামীম পাটোয়ারী। এছাড়া, পেসার হাসান মাহমুদের জায়গায় একাদশে ফিরেছেন অভিজ্ঞ তাসকিন আহমেদ।অন্যদিকে, বাংলাদেশকে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে মাঠে নামা আফগানিস্তান দলেও একটি পরিবর্তন আনা হয়েছে। ইনজুরির কারণে এই ম্যাচে খেলছেন না রহমত শাহ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন