সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

আশা জাগিয়েও হংকংয়ের সঙ্গে ড্র করল বাংলাদেশ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৪, ২০২৫, ০৮:২৬ পিএম

আশা জাগিয়েও হংকংয়ের সঙ্গে ড্র করল বাংলাদেশ

ছবি - সংগৃহীত

এশিয়ান কাপ বাছাইপর্বে টিকে থাকার শেষ লড়াইয়ে জয়ের আশা জাগিয়েও পারল না বাংলাদেশ। ১০ জনের হংকংয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছে হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা। এই ড্রয়ের ফলে চার ম্যাচ শেষে মাত্র ২ পয়েন্ট নিয়ে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন কার্যত শেষ হয়ে গেল বাংলাদেশের।

মঙ্গলবার (১৪ অক্টোবর) হংকংয়ের কাই তাক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ম্যাচের ৩৫ মিনিটে ডি-বক্সের ভেতর তারিক কাজীর ফাউলে পেনাল্টি পায় স্বাগতিকরা। স্পট কিক থেকে গোল করে হংকংয়ের ম্যাথিউ ওর দলকে এগিয়ে দেন।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। ম্যাচের ৭৬ মিনিটে হংকংয়ের অলিভার গেরবিগ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। এই সুযোগ কাজে লাগিয়ে ৮۳তম মিনিটে বাংলাদেশকে সমতায় ফেরান ফরোয়ার্ড রাকিব হোসেন।

শেষের দিকে প্রতিপক্ষ ১০ জন থাকার সুবিধা নিয়ে একাধিক আক্রমণ করেও জয়ের জন্য প্রয়োজনীয় দ্বিতীয় গোলটি আর খুঁজে পায়নি বাংলাদেশ। ফলে, ১-১ গোলের ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের, যা টুর্নামেন্ট থেকে তাদের বিদায়ঘণ্টা বাজিয়ে দিল।