সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

পরবর্তী আইপিএলও খেলবেন ধোনি

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৭, ২০২৫, ০৮:৫৩ পিএম

পরবর্তী আইপিএলও খেলবেন ধোনি

চেন্নাই সুপার কিংস (সিএসকে) ভক্তদের জন্য এটি যেন এক বিশাল স্বস্তির খবর—আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজিটির কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এখনই থামছেন না। আইপিএলের পরবর্তী মৌসুম ২০২৬-এও তাকে হলুদ জার্সিতে দেখা যাবে। শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে সিএসকে নিজেইদলের সিইও কাসি বিশ্বনাথন ক্রিকবাজকে বলেছেন, “হ্যাঁ, ধোনি আমাদের জানিয়েছেন যে তিনি পরের মৌসুমেও খেলবেন।”

ধোনির বয়স এখন ৪৪। প্রতি মৌসুমেই তার অবসরের গুঞ্জন ওঠে, কিন্তু পাঁচবারের শিরোপাজয়ী এই অধিনায়কের থেমে যাওয়ার কোনো নাম গন্ধ নেই। ২০২৬ আইপিএলে তিনি অংশ নিলে এটি হবে চেন্নাইয়ের হয়ে তার ১৭তম এবং সামগ্রিকভাবে ১৯তম আইপিএল আসর।এদিকে, আইপিএল ট্রান্সফার বাজারে নতুন আলোচনায় এসেছে সিএসকে। তারা রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসনকে দলে ভেড়ানোর আলোচনা শুরু করেছে।

ক্রিকবাজের প্রতিবেদনে জানা গেছে, ইতোমধ্যে দুই ফ্র্যাঞ্চাইজির মধ্যে পুনরায় যোগাযোগ স্থাপিত হয়েছে এবং প্রয়োজনে কোনো শীর্ষস্থানীয় সিএসকে খেলোয়াড়কে বিনিময়ে পাঠানোর সম্ভাবনাও রয়েছে।

আগামী ১৫ নভেম্বর খেলোয়াড় রিটেনশনের শেষ সময়সীমা। তার আগে ধোনি, রুতুরাজ গায়কোয়াড়, কোচ স্টিফেন ফ্লেমিং এবং সিইও বিশ্বনাথন বসে চূড়ান্ত পরিকল্পনা করবেন। ১০ ও ১১ নভেম্বরের বৈঠকে হয়তো জানা যাবে—ধোনির নেতৃত্বে পরের মৌসুমে নতুন কোন তারকারা থাকছেন সিএসকেতে।ধোনির ফিরে আসা নিশ্চিত হওয়ায়, এখন দেখার বিষয়—তিনি কেমনভাবে শেষ অধ্যায়ের মঞ্চ তৈরি করেন আইপিএল ২০২৬-এ।