রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শীত নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৮, ২০২৫, ১১:২২ পিএম

শীত নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশজুড়ে তাপমাত্রা ধীরে ধীরে কমছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় সারাদেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। তবে শনিবার রাত থেকেই রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী পাঁচ দিনের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে:তাপমাত্রা হ্রাস: রাতের তাপমাত্রা সামান্য কমে শীতের আমেজ আরও বাড়বে। আগামী ১০ নভেম্বর থেকে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।কুয়াশা: দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও ভোরের দিকে হালকা কুয়াশা পড়তে পারে।শুষ্ক আবহাওয়া।

আগামী চার দিন সারাদেশেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।পূর্বাভাসে আরও বলা হয়েছে, ১১ নভেম্বর রাতের তাপমাত্রা আবারও কিছুটা নামতে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। বর্ধিত পাঁচ দিনের শেষে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।