রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সন্ধ্যা ৬টার মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের সতর্কবার্তা, ১ নম্বর সংকেত

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২০, ২০২৬, ১০:৫০ এএম

সন্ধ্যা ৬টার মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের সতর্কবার্তা, ১ নম্বর সংকেত

মেঘাচ্ছন্ন আকাশ

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে আজ সন্ধ্যা ৬টার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির প্রবল শঙ্কা রয়েছে।পরিস্থিতি বিবেচনায় এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার সকাল ৯টায় অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়া অফিস একটি সতর্কবার্তা প্রকাশ করে। রংপুর, দিনাজপুর, বগুড়া ও ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে তীব্র হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলও এই সতর্কতার আওতায় রয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে দেওয়া সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে এই ঝড়ো হাওয়া আঘাত হানতে পারে।