রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দেশের বহু স্থানে ৫০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৩, ২০২৬, ০১:১৯ পিএম

দেশের বহু স্থানে ৫০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত

ছবি: দিনাজপুর টিভি আর্কাইভ

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যার মধ্যে জামালপুরে সর্বোচ্চ ২০৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সোমবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এই তথ্য প্রকাশ করে।সরকারি সংস্থা দুটির তালিকায় ৫০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের তথ্য তুলে ধরা হয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী জামালপুরে ২০৪ মিলিমিটারের পর কুমিল্লায় ১৭৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ফেনীতে ১৫৫ এবং ফরিদপুরের সুরেশ্বর বাজার এলাকায় ১৫১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী বান্দরবানে ১৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চট্টগ্রামের পতেঙ্গা ও সন্দ্বীপে সমান ১৫০ মিলিমিটার করে বৃষ্টি হয়েছে।গতকাল সকাল থেকে আজ সকাল পর্যন্ত এই ২৪ ঘণ্টার হিসাব সমন্বয় করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।