অক্টোবর ৩, ২০২৫, ১০:৩৩ এএম
রাজধানী ঢাকায় সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি ঝরছে। এই বৃষ্টি আর কতক্ষণ থাকবে, সেই বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী:
-
আকাশ মেঘলা হতে মেঘাচ্ছন্ন থাকতে পারে।
-
সেই সঙ্গে রাজধানীতে আরও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
-
এই সময়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
-
এছাড়া রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ।
আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন