সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

৯ জেলায় তীব্র ঝড়ের শঙ্কা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩, ২০২৫, ১০:৪১ এএম

৯ জেলায় তীব্র ঝড়ের শঙ্কা

ছবি - সংগৃহীত

দেশের ৯ জেলার ওপর দিয়ে আজ দুপুরের মধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার (৩ অক্টোবর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

ঝড়ের শঙ্কায় থাকা জেলাগুলো হলো:

  1. ঢাকা

  2. ফরিদপুর

  3. খুলনা

  4. বরিশাল

  5. পটুয়াখালী

  6. নোয়াখালী

  7. কুমিল্লা

  8. চট্টগ্রাম

  9. কক্সবাজার

পূর্বাভাসে বলা হয়েছে, এসব জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে।

তাই এই ৯ জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।আবহাওয়া অধিদপ্তরের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এর পাশাপাশি দেশের কোথাও কোথাও অতি ভারি বর্ষণ হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি ও ভারি বর্ষণের এই প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।