নভেম্বর ১২, ২০২৫, ০৯:১৬ পিএম
যশোরের ঝিকরগাছা উপজেলার মাটিতে এখন বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে সুদূর মেক্সিকো ও মধ্য আমেরিকার পুষ্টিকর ফল ‘অ্যাভোকাডো’, যা স্থানীয় কৃষকদের মাঝে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। উপজেলার তরুণ কৃষি উদ্যোক্তা সাইফুল ইসলাম ২০২৩ সালে শখের বশে নিজের বাড়ির আঙিনায় মাত্র ৪-৫টি চারা|
রোপণের মাধ্যমে এই ফলের চাষ শুরু করেন এবং মাত্র দুই বছরের ব্যবধানেই গাছে ফল আসতে শুরু করে। তার এই অভাবনীয় সাফল্য দেখে কৃষি বিভাগের ‘টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প’|
-এর আওতায় তিনি বর্তমানে ৫১ শতক জমিতে প্রায় দেড় লাখ টাকা ব্যয়ে একটি বড় পরিসরের বাগান গড়ে তুলেছেন। সাইফুল জানান, বাজারে এই ফলের ব্যাপক চাহিদা রয়েছে এবং|
তিনি ইতিমধ্যে প্রায় ৪৫ কেজি অ্যাভোকাডো প্রতি কেজি ৬০০ টাকা দরে বিক্রি করেছেন; বাগান থেকে চলতি বছর তিনি ১২০ থেকে ১৪০ কেজি ফল সংগ্রহের আশা করছেন যা তাকে বড় অঙ্কের লাভের মুখ দেখাবে।
পুষ্টিগুণে ভরপুর এই ফলটিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, ই এবং পটাশিয়াম যা হৃদরোগ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে। যশোরের মাটি ও আবহাওয়া এই বিদেশি ফল চাষের জন্য অত্যন্ত উপযোগী হওয়ায় এবং কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত প্রশিক্ষণ ও পরামর্শ পাওয়ায় সাইফুল ইসলামের মতো অনেক নতুন উদ্যোক্তা এখন লাভজনক এই চাষে আগ্রহী হয়ে উঠছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন