আগস্ট ১৮, ২০২৫, ১২:৪২ পিএম
দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে এক গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে। খাদ্য মন্ত্রণালয় ঘোষিত অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কর্মসূচি-২০২৫-এ নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান ও চাল সংগৃহীত হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। সোমবার (১৮ জুলাই) সরকারি এক তথ্যবিবরণীতে এই তথ্য জানানো হয়।
তথ্যবিবরণী অনুসারে, ১৫ আগস্ট পর্যন্ত বোরো সংগ্রহ কর্মসূচিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
-
ধান: ৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন লক্ষ্যমাত্রার বিপরীতে সংগৃহীত হয়েছে ৩ লাখ ৭৬ হাজার ৯৪২ মেট্রিক টন (১০৭.৬৯%)।
-
সিদ্ধ চাল: ১৪ লাখ মেট্রিক টন লক্ষ্যমাত্রার বিপরীতে সংগৃহীত হয়েছে ১৪ লাখ ৬ হাজার ৫৩৩ মেট্রিক টন (১০০.৪৬%)।
-
আতপ চাল: ৫০ হাজার মেট্রিক টন লক্ষ্যমাত্রার বিপরীতে সংগৃহীত হয়েছে ৫১ হাজার ৩০৭ মেট্রিক টন (১০২.৬১%)।
এই সংগ্রহ দেশের ইতিহাসে সর্বোচ্চ বলে তথ্যবিবরণীতে উল্লেখ করা হয়েছে। এই সাফল্যের ফলে সরকারের খাদ্য মজুত আরও শক্তিশালী হবে এবং বাজারে খাদ্যশস্যের দাম স্থিতিশীল রাখতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন