অক্টোবর ২৬, ২০২৫, ০৭:৫৩ পিএম
গ্রামীণ অর্থনীতিতে হাঁস পালন একটি গুরুত্বপূর্ণ খাত হলেও প্রতিবছর ডাক প্লেগ ভাইরাসের আক্রমণে হাজার হাজার হাঁস মারা যাওয়ায় খামারিরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েন।
এই সংকট মোকাবিলায় ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের একদল গবেষক হাঁসের প্লেগ রোগ প্রতিরোধে দুটি কার্যকর ভ্যাকসিন উদ্ভাবন করেছেন।
ভ্যাকসিন দুটির একটি ইনএক্টিভেটেড এবং অন্যটি লাইভ এটিনিউয়েটেড, যা পরীক্ষামূলক প্রয়োগে আশাব্যঞ্জক ফল দিয়েছে এবং খামারিদের স্বল্প ও দীর্ঘমেয়াদী সুরক্ষা দেবে বলে আশা করা হচ্ছে।
গবেষকরা জানান, ভাইরাসের কার্যকারিতা কমানোর জন্য এটি মুরগির ডিমে প্যাসেজ দেওয়া হয়েছে এবং ট্রায়ালে দেখা গেছে, ভ্যাকসিন প্রয়োগে ৮৮ শতাংশ হাঁস রোগমুক্ত ছিল, যেখানে ভ্যাকসিন না পাওয়া ৯৭ শতাংশ হাঁসই মারা যায়। গবেষকদের দাবি, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ভ্যাকসিন খামারিদের হাতে পৌঁছে দেওয়া সম্ভব হলে হাঁসের মৃত্যুহার বহুলাংশে কমে যাবে, যা খামারিদের সাশ্রয়, উৎপাদন ও আয় বাড়াতে সাহায্য করবে। এই ভ্যাকসিন দুটি দ্রুত দেশের প্রান্তিক হাঁস খামারির কাছে পৌঁছে দিতে কাজ চলছে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন