নভেম্বর ১২, ২০২৫, ১১:১০ পিএম
দিল্লিতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে সাক্ষাৎকার ও বিবৃতি দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে বাংলাদেশ। এই ঘটনার জেরে ঢাকায় নিযুক্ত ভারতীয় উপ-হাইকমিশনার পবন ভাদেকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগে ডেকে পাঠানো হয়। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, অবিলম্বে ভারতীয় সংবাদমাধ্যমে শেখ হাসিনার কথা বলার সুযোগ বন্ধ করতে অনুরোধ জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উপ-হাইকমিশনারকে তলব করে স্পষ্টভাবে বলা হয়েছে।
দিল্লিতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মূলধারার ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ করে দেওয়াটা দুই দেশের সম্পর্কের জন্য মোটেই সহায়ক নয়।কর্মকর্তারা আরও জানান, ভারত সরকারের আশ্রয় ও প্রশ্রয়ে থেকে শেখ হাসিনা যেভাবে রাজনৈতিক বক্তব্য ও সাক্ষাৎকার দিয়ে যাচ্ছেন, তা বাংলাদেশ সরকার ভালোভাবে নিচ্ছে না।
এজন্য অবিলম্বে এই ধরনের কার্যক্রম বন্ধ করতে ভারতের প্রতি আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। উল্লেখ্য, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়ার পর থেকে শেখ হাসিনা ভারতেই অবস্থান করছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন