রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

গ্রামীণ সড়ক উন্নয়নে পঞ্চগড়ে এলজিইডি‍‍`র কর্মশালা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৭, ২০২৫, ০৮:০১ পিএম

গ্রামীণ সড়ক উন্নয়নে পঞ্চগড়ে এলজিইডি‍‍`র কর্মশালা

ছবি-দিনাজপুর টিভি

পঞ্চগড়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই কর্মশালার মধ্য দিয়ে জনপ্রতিনিধিদের মতামতের ভিত্তিতে পঞ্চগড় সদর উপজেলার ৮টি সড়ক কোর রোড নেটওয়ার্কভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

গতকাল (১৬ নভেম্বর) সোমবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদের হলরুমে ওই কর্মশালার আয়োজন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

কর্মশালায় কোর রোড নেটওয়ার্কভুক্ত সড়কের খসড়া প্রজেক্টরের মাধ্যমে তথ্যচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়। আয়োজকরা জানান, এই তথ্যের আলোকেই আগামীতে পঞ্চগড়ের গ্রামীণ সড়কের উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়া ও তা বাস্তবায়ন করা হবে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান।এ সময় অন্যদের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, সদর ভূমি অফিসের সহকারী কমিশনার মোহন মিনজি, সদর থানার ওসি আব্দুল্লা হিল জামান,

এলজিইডি সদর উপজেলা প্রকৌশলী রমজান আলী এবং বেট্স'র জিআইএস এনালিস্ট মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।এছাড়াও কর্মশালায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ঠিকাদার, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।