সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬,

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল টেকনাফ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৭, ২০২৫, ০৯:৪৮ এএম

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল টেকনাফ

কক্সবাজারের সীমান্ত শহর টেকনাফে আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) শেষ রাতে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪।

ভূকম্পনবিষয়ক আন্তর্জাতিক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ২৯ মিনিটে এই ভূমিকম্পটি সংঘটিত হয়। এর উৎপত্তিস্থল ছিল টেকনাফ শহর থেকে ১১৮ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের গভীরে।

ভলকানো ডিসকভারির তথ্যমতে, ভূমিকম্পটির মাত্রা মাঝারি ও উৎপত্তিস্থল দূরে হওয়ায় টেকনাফে খুব হালকা ঝাঁকুনি অনুভূত হয়েছে। গভীর রাত হওয়ায় এবং কম্পন মৃদু হওয়ায় সেখানকার বেশিরভাগ মানুষই এটি টের পাননি। ফলে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট এই ভূমিকম্পটি মাটির ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছিল।