ডিসেম্বর ১, ২০২৫, ০১:৪১ পিএম
কুষ্টিয়ায় বসুন্ধরা শুভসংঘ বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের হাতে পেন্সিল ও পেন্সিল বক্স তুলে বিতরণ করা হয়েছে। আজ সোমবার কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে শহরের বসুন্ধরা শুভসংঘ বিদ্যালয়ের ২৫ জন শিশু শিক্ষার্থীর হাতে এসব শিক্ষা উপকরণ তুলে দেন শুভসংঘের সদস্যরা।
শিশু শ্রেণির কোমলমতি শিক্ষার্থীরা এসব শিক্ষা উপকরণ পেয়ে অনেক খুশি হয়েছে। বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগকে স্কুলের দুই শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা স্বাগত জানিয়েছেন।
শিক্ষা উপকরণ বিতরণের সময় কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক তারিকুল হক তারিক উপস্থিত ছিলেন।
তিনি বলেন:সমাজের প্রতি দায়বদ্ধতা এবং নিজ নিজ অবস্থান থেকে আমরা বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে এই বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম। আমরা আগামীতেও এ ধরনের শুভকাজে সবসময় সবার পাশে থাকব ইনশাআল্লাহ।
এ সময় বসুন্ধরা শুভসংঘ কুষ্টিয়ার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রিয়তা আখতার ও শিশু শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন