ডিসেম্বর ৩, ২০২৫, ১২:১৭ পিএম
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় কুমিল্লা নগরীর বিভিন্ন এতিমখানায় আজ বুধবার সকালে ১৬টি খাসি সাদকা দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা- ৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আমিনুর রশিদ ইয়াছিন।
সাদকা বিতরণের আগে দোয়া পাঠ করেন কুমিল্লা কান্দিরপাড় মসজিদের ইমাম মাওলানা হাফেজ ইব্রাহিম।ইমাম মাওলানা হাফেজ ইব্রাহিম বলেন, "জানের বদলে জান।
এই মানতে কুমিল্লা-৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুর রশিদ ইয়াছিন নগরীর বিভিন্ন এতিমখানায় খাসি সাদকা দিয়েছেন।"
কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম বলেন, "সারাদেশের মানুষ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আজকে ১৬টি খাসী সাদকা দিয়েছেন। সারাদেশের মানুষ খালেদা জিয়ার জন্য কান্না করছে। মানুষ চায় তিনি সুস্থ হয়ে দেশের সেবায় নিয়োজিত হবেন।
এ সময় কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান ছুটিসহ স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন