ডিসেম্বর ১৯, ২০২৫, ০৫:২৭ পিএম
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। পল্লী বিদ্যুতের তাহিরপুর সাব জোনাল অফিসের এক জরুরি বিজ্ঞপ্তিতে শুক্রবার বিকেলে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
তাহিরপুর সাব জোনাল অফিসের সহকারী ম্যানেজার আলাউল হক সরকার জানান, তাহিরপুর সাব-স্টেশনে বার্ষিক রক্ষণাবেক্ষণ (Maintenance) কাজের জন্য আগামীকাল সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত সময়ে নিচের ইউনিয়ন ও এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না:
তাহিরপুর সদর ইউনিয়ন
বাদাঘাট ইউনিয়ন
দক্ষিণ বড়দল ও উত্তর বড়দল ইউনিয়ন
উত্তর শ্রীপুর ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন
বালিজুরী ইউনিয়ন (বালিজুরী গ্রাম ব্যতীত)
সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকাবাসীর প্রতি দুঃখ প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। একই সঙ্গে রক্ষণাবেক্ষণ কাজ দ্রুত সম্পন্ন করতে এবং পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম সচল রাখতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। সংশ্লিষ্ট গ্রাহকদের আগে থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন