রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে উত্তাল পঞ্চগড়

আবু সালেহ মো. রায়হান

ডিসেম্বর ১৯, ২০২৫, ১১:৪১ পিএম

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে উত্তাল পঞ্চগড়

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে পঞ্চগড়। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে আসরের নামাজের পর ‘বাংলাদেশ পন্থি ছাত্র-জনতা’র ব্যানারে শত শত মানুষ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

পরে পঞ্চগড় জেলা জামায়াতের আমীর ইকবাল হোসাইনের নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলে জামায়াত-শিবির ছাড়াও গণঅধিকার পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসের কয়েক হাজার নেতা-কর্মী ও সাধারণ ছাত্র-জনতা অংশ নেন।

মিছিলটি পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়ক হয়ে জেলা জজ কোর্ট এলাকা প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ইকবাল হোসাইন, ছাত্রশক্তি ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ, সমন্বয়ক ফজলে রাব্বীসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, "জুলাই বিপ্লবের অন্যতম যোদ্ধা ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হাদির হত্যাকারী এবং প্রকাশ্যে ঘুরে বেড়ানো আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার করতে হবে।" অন্যথায় ৫ আগস্টের মতো পুনরায় রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তাঁরা।