রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ফ্লাইওভারের পিলারে বাসের ধাক্কা, ১১ আনসার সদস্য আহত

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২১, ২০২৫, ০৫:২০ পিএম

ফ্লাইওভারের পিলারে বাসের ধাক্কা, ১১ আনসার সদস্য আহত

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের নির্মাণাধীন ফ্লাইওভারের পিলারের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ১১ জন আনসার সদস্য আহত হয়েছেন। রোববার (২১ ডিসেম্বর) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের পৈরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আনসার ও ভিডিপি কার্যালয়ে আয়োজিত ফায়ারিং ক্যাম্প শেষ করে একদল আনসার সদস্য 'দিগন্ত পরিবহন।

এর একটি বাসে করে সদর উপজেলার সুহিলপুর ক্যাম্পে ফিরছিলেন। বাসটি পৈরতলা এলাকা অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারালে সেটি ফোর লেন মহাসড়কের নির্মাণাধীন একটি ফ্লাইওভারের পিলারের সাথে সজোরে ধাক্কা লাগে।

এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা সদস্যরা গুরুতর আঘাত পান।এই দুর্ঘটনায় আহতরা হলেন— হৃদয়, মাসুদ, নাঈম, আবু কালাম, আমির খান, ইরফান, মানিক, মামুন, ফয়সাল, কামরান ও সোহাগ। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে যান।

ব্রাহ্মণবাড়িয়া আনসার ও ভিডিপি সার্কেলের অ্যাডজুট্যান্ট মোহাম্মদ হারুন রশিদ জানান, আহত ১১ জনের মধ্যে ৯ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। তবে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর চোট থাকায় বাকি দুজনকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর বাসটিকে জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।