রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সংবাদ প্রকাশের অবদানে সম্মাননা পেলেন সাংবাদিক মনা

মোস্তাফিজুর রহমান

ডিসেম্বর ২৫, ২০২৫, ১১:২৪ পিএম

সংবাদ প্রকাশের অবদানে সম্মাননা পেলেন সাংবাদিক মনা

ছবি-দিনাজপুর টিভি

গাইবান্ধায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় এসকেএস ফাউন্ডেশন বাস্তবায়িত ‘সমৃদ্ধি’ কর্মসূচির উদ্যোগে উন্নয়ন মেলা, পুরস্কার বিতরণ ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার বালুয়া বাজারে রহমতপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সমৃদ্ধি কর্মসূচির উন্নয়নমূলক সংবাদ প্রকাশে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দৈনিক মাধুকর পত্রিকার বার্তা সম্পাদক সাংবাদিক ভবতোষ রায় মনাকে সম্মাননা প্রদান করা হয়।

এছাড়াও সামাজিক কাজে শের আলম, ক্রীড়ায় সাদিয়া বকুল এবং প্রতিভাবান শিল্পী হিসেবে কথা রানীকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাব্বেরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুজন মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসকেএস ফাউন্ডেশনের সমন্বয়কারী বাহারাম খান, প্রধান শিক্ষক রুহুল আমিন সরকার ও সমৃদ্ধি কর্মসূচির কর্মকর্তা শাহ মো. হারুন অর রশিদ।বক্তারা বলেন, সমৃদ্ধি কর্মসূচি গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে।

এ ধরনের মেলা ও ক্রীড়া প্রতিযোগিতা কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি বাল্যবিবাহ রোধে সামাজিক সচেতনতা তৈরিতে বিশেষ ভূমিকা রাখে।এর আগে সকালে কিশোর-কিশোরীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য সাইকেল র‍্যালি ও যুবদের মিনি ম্যারাথনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে ইউনিয়নের শ্রেষ্ঠ প্রবীণ, যুব, কিশোর-কিশোরী মেন্টর ও শ্রেষ্ঠ সন্তানদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।