শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৬, ২০২৬, ০৯:৫৬ পিএম

সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা

বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

গত ১ জানুয়ারি দুদকের উপ-পরিচালক এস এম রাশেদুর রেজা বাদী হয়ে ঢাকার কলাবাগান থানায় এই মামলাটি দায়ের করেন যা মঙ্গলবার প্রকাশ্যে আসে সাদিক আব্দুল্লাহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে এজাহার সূত্রে জানা গেছে।

তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা পাওয়ার পর দুদক আইনের ২৬(১) ধারায় সম্পদ বিবরণী দাখিলের নোটিস দেওয়া হয়েছিল।

গত বছর ৪ নভেম্বর বরিশালের আগৈলঝাড়ায় তার পৈত্রিক বাড়ির দরজায় নোটিসটি টাঙিয়ে দেওয়া হলেও নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে তিনি কোনো তথ্য জমা দেননি। এই অবহেলাকে দুদক আইনের ২৬(২) ধারায় ‘শাস্তিযোগ্য অপরাধ’ হিসেবে গণ্য করে মামলাটি করা হয়েছে।

উল্লেখ্য যে, ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত মেয়রের দায়িত্ব পালন করা সাদিক আব্দুল্লাহ বর্তমানে ভারতে পলাতক রয়েছেন বলে জানা গেছে। দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই এই মামলার আনুষ্ঠানিক তদন্ত শুরু হবে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।