রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ পাঁচজনের মৃত্যু

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৪, ২০২৬, ০৮:৩৮ পিএম

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ পাঁচজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে তিন নারীসহ মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বৃষ্টির সময় এই প্রাকৃতিক দুর্যোগের ঘটনাগুলো ঘটে।শিবগঞ্জ উপজেলাতেই মারা গেছেন তিনজন।নিহতরা হলেন আব্দুল্লাহ, মাহমুদা আক্তার, সাদিয়া খাতুন, মেসবাউল ও সুমিয়ারা বেগম। 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান জানান, বৃষ্টির সময় বাগানে আম কুড়াতে গিয়ে তিনজন মারা যান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানিয়েছেন, নিহতদের পরিবারকে তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা করে অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

সদর ও নাচোল উপজেলায় আরও দুজনের প্রাণহানি হয়েছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হোসাইন জানান, মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে আব্দুল্লাহ নামে এক যুবকের মৃত্যু হয়। এছাড়া নাচোল উপজেলায় মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে সুমিয়ারা বেগম নামের এক নারী মারা যান। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সদর ও নাচোল উপজেলায় নিহতদের পরিবারকেও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।