রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নীলফামারীর ডিমলায় বজ্রপাতে একজনের মৃত্যু

শহিদুল ইসলাম

জুন ৪, ২০২৬, ১০:৪৪ পিএম

নীলফামারীর ডিমলায় বজ্রপাতে একজনের মৃত্যু

নীলফামারীর ডিমলা উপজেলায় বজ্রপাতে মো. রবিউল আলম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার নাউতারা ইউনিয়নের নিজপাড়া এলাকায় এই প্রাকৃতিক দুর্যোগের ঘটনাটি ঘটে।এই ঘটনায় মোছা. সেরিনা বেগম নামে আরেক নারী গুরুতর আহত হয়েছেন।

নিহত রবিউল আলম নিজপাড়া এলাকার নূরুল হকের ছেলে। পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো রবিউল আলম বাড়ির উঠানে কাজ করছিলেন। সন্ধ্যায় তীব্র তাপপ্রবাহের পর হঠাৎ ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হলে বজ্রপাত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আহত সেরিনা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

একই সময়ে বজ্রপাতে আহত সেরিনা বেগমকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।