রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বজ্রপাতে সারা দেশে ১২ জনের মৃ‍‍`ত্যু

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৪, ২০২৬, ১১:৫১ পিএম

বজ্রপাতে সারা দেশে ১২ জনের মৃ‍‍`ত্যু

দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলা ঝড়বৃষ্টির মধ্যে পৃথক ঘটনায় এই প্রাণহানির ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জে সর্বোচ্চ ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।বজ্রপাতে সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে।

চাঁপাইনবাবগঞ্জে নিহতরা হলেন আবদুল্লাহ, মাহমুদা আক্তার, সাদিয়া খাতুন, মেসবাউল, সুমিয়ারা বেগম ও হাসান আলী। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান জানান, ঝড়বৃষ্টির সময় বাগানে আম কুড়াতে গিয়ে তিনজন মারা যান। 

এছাড়া সদর ও নাচোল উপজেলায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে আরও তিনজনের মৃত্যু হয়েছে।নাটোর ও নীলফামারীতেও প্রাণহানির ঘটনা ঘটেছে।নাটোরের সিংড়ায় বজ্রপাতে মধু আলী নামের এক যুবকের মৃত্যু হয়েছে। 

স্থানীয়রা জানান, গরু আনতে মাঠে যাওয়ার সময় তিনি বজ্রপাতের শিকার হন। নীলফামারীর ডিমলায় আলম ইসলাম নামের একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন সেলিনা বেগম নামে এক নারী। বর্তমানে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।পঞ্চগড় ও বগুড়াসহ ময়মনসিংহেও বজ্রপাতে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট প্রতিনিধিরা।

পঞ্চগড়ে শাহাদাত হোসেন নামের এক তরুণ বজ্রপাতে মারা গেছেন। এছাড়া বগুড়ার আদমদীঘিতে রাব্বী হোসেন নামের এক কিশোর এবং ময়মনসিংহে পৃথক ঘটনায় আরও দুজনের মৃত্যু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানানো হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।