শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

বান্দরবানে হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ১১, ২০২৬, ১২:৩৭ পিএম

বান্দরবানে হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনে নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন সাকিব (২০) ও কামরুল হাসান (৩৫)। তাঁদের বাড়ি ভোলার চরফ্যাশন এলাকায়।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, হাসপাতালের সার্ভিস ভবনে নির্মাণকাজ চলছিল। কাজ করার সময় অসাবধানতাবশত একটি লোহার পাত ভবনের পাশে থাকা বৈদ্যুতিক মূল তারের সংস্পর্শে চলে আসে। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়।

বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আব্দুল মান্নান আনসারী জানান, সার্ভিস ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে।