সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

পঞ্চগড়ে হতদরিদ্র নারী ও কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ

নিজস্ব প্রতিবেদক

জুন ১৬, ২০২৬, ১২:২২ এএম

পঞ্চগড়ে হতদরিদ্র নারী ও কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ

ছবি-দিনাজপুর টিভি

পঞ্চগড়ে হতদরিদ্র নারী ও কিশোরীদের মাঝে পুষ্টি চাহিদা পূরণ ও আয় বর্ধক কাজের সাথে সম্পৃক্তকরণের উদ্দেশ্যে হাঁস-মুরগির বাচ্চা ও মাছের পোনা বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে শিসপাড়াস্থিত পঞ্চগড় সদর উপজেলা ব্র্যাক কার্যালয়ে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) পঞ্চগড়ের আয়োজনে ২৯৩ জন নারী ও কিশোরীর মাঝে প্রতি জনকে ২০টি করে মোট ২ হাজার ৯৬০টি হাঁসের বাচ্চা, ১ হাজার ৭০০ মুরগির বাচ্চা এবং ১০ জনের মাঝে ৭ হাজার মাছের পোনা বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নূরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মরিয়ম রহমান। 

এ সময় আঞ্চলিক ব্যবস্থাপক ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) মো. আতিক ইমতিয়াজ, আঞ্চলিক ব্যবস্থাপক এমএফ (প্রগতি) মো. আবদুর সবুর, জেলা ব্যবস্থাপক, সেলেপ কর্মসূচি মাইকেল বাস্কি, আঞ্চলিক ব্যবস্থাপক ইউপিজি শাহ খায়রুল ইসলাম, এলাকা ব্যবস্থাপক মো. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাকের জেলা সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলম।