বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

পঞ্চগড়ে জমির উদ্দিন সরকার ইনস্টিটিউটের নতুন ভবন নির্মাণ শুরু

নিজস্ব প্রতিবেদক

জুন ১৮, ২০২৬, ১১:১৩ পিএম

পঞ্চগড়ে জমির উদ্দিন সরকার ইনস্টিটিউটের নতুন ভবন নির্মাণ শুরু

ছবি-দিনাজপুর টিভি

পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইনস্টিটিউটের চার তলা ভিত বিশিষ্ট একতলা নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে এক কোটি ২৬ লাখ ৩০ হাজার ৪৯৯ টাকা ব্যয়ে এই নতুন অবকাঠামোটি নির্মিত হবে। গত বৃহস্পতিবার বিকেলে ইনস্টিটিউট চত্বরে আয়োজিত এক আনুষ্ঠানিক সভায় এই নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজের ফলক উন্মোচন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির।শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সুনির্দিষ্ট অর্থায়নে নতুন এই ভবনটির নির্মাণ কাজ বাস্তবায়িত হচ্ছে।ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা এবং জেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম কাচ্চু। 

এ সময় অন্যান্যের মধ্যে ইনস্টিটিউটের গভর্নিং বডির সভাপতি এম এ মজিদ, জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, অ্যাডভোকেট আদম সুফী এবং সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রীনা পারভীন উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানটির সার্বিক সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মোহাম্মদ কায়েদ-ই-আজম। পরবর্তীতে প্রধান অতিথি একই দিনে শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ ও উত্তর দর্জি পাড়া উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করাসহ ফুটকীবাড়ী থেকে মাগুরা প্রধানপাড়া পর্যন্ত গ্রামীণ রাস্তা পাকাকরণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।