রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ জন, আহত ১৫

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১১, ২০২৬, ১১:০১ এএম

চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ জন, আহত ১৫

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ এলাকায় যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আরও অন্তত পনেরো জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার বানিয়াচোঁ পাটোয়ারী বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।

ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এই সংঘর্ষ ঘটে বলে স্থানীয়ভাবে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী আল-আরাফাহ পরিবহনের একটি যাত্রীবাহী বাস এবং বিপরীত দিক থেকে আসা একটি হাইড্রোলিক বালুবাহী ট্রাকের মধ্যে তীব্র সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। 

আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।