বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬,

স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৯, ২০২৬, ০৩:৩২ পিএম

স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির

ছবি : সংগৃহীত

সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজের মৃত্যুর পর মানবিক বিবেচনায় তার প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে। আজ বুধবার বেলা ১টার দিকে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এই আবেদন জমা দেন তার আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম।জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তৌফিক নেওয়াজ। 

তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন। স্বামীর শেষকৃত্যে অংশ নেওয়ার সুযোগ পেতেই মানবিক কারণ দেখিয়ে এই আবেদন করা হয়েছে।এর আগে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ জেলা কারাগারে গিয়ে মায়ের সঙ্গে দেখা করেন দীপু মনির মেয়ে তানি দীপাবলী নেওয়াজ। সেখানে বিস্তারিত আলোচনার পরই পরিবারের সিদ্ধান্তে আইনজীবী এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেন। 

এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ে পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানিয়েছেন, তারা এখন জেলা প্রশাসনের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। প্যারোলের আবেদনটি মঞ্জুর হলে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে তাকে সাময়িক সময়ের জন্য মুক্তি দেওয়া হবে।