বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

পচা ইলিশ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৫, ২০২৬, ১১:৫৩ এএম

পচা ইলিশ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি: সংগৃহীত

পচা ইলিশ বিক্রির জন্য মজুত রাখা এবং খাবারের দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে চাঁদপুরে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে শহরের বড় স্টেশন মাছ বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে চার ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে এই প্রশাসনিক তদারকি চালানো হয়। তিনি জানান, বাজারে অস্বাস্থ্যকর ও পচা ইলিশ মাছ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করায় আমীর হোসেনকে ৩ হাজার টাকা এবং সেলিম হাওলাদারকে ৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। 

এছাড়া প্রকাশ্যে মূল্যতালিকা টাঙিয়ে না রাখায় খাওয়া দাওয়া হোটেলকে ২ হাজার টাকা এবং আরফান হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত পচা ইলিশ তাৎক্ষণিকভাবে জনসমক্ষে ধ্বংস করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর মালিকরা আরোপিত জরিমানার অর্থ স্বেচ্ছায় পরিশোধ করেছেন বলে জানিয়েছে তদারকি দল। অভিযানে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সহায়তা দেয় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল।