সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১০:৫৩ এএম
মুন্সীগঞ্জ শহরের বাগমামুদালীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭০০টি ইয়াবাসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বাগমামুদালীপাড়ায় কৃষি ব্যাংক সংলগ্ন গোয়ালপাড়াগামী পাকা সড়কে এ অভিযান চালানো হয়।
অভিযানে উদ্ধার করা হয় ৭০০টি ইয়াবা।
আটক ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সস্তাপুর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে রাকিব খান (২৫), বাগেরহাটের মোল্লারহাট থানার শাসন এলাকার হোসাইন চৌধুরীর ছেলে মহিউদ্দিন চৌধুরী ওরফে হিজবুল্লাহ (২৬) এবং নারায়ণগঞ্জের ফতুল্লার দক্ষিণ সস্তাপুরের মৃত শাহজাহানের ছেলে কামরুল হাসান (২৬)।
জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে ডিবির একটি দল এই অভিযান পরিচালনা করে।
মুন্সীগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে সন্দেহভাজনদের তল্লাশি করে এসব মাদক জব্দ করা হয় বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ ধরনের তৎপরতা আরও জোরদার করার কথা জানিয়েছে পুলিশ প্রশাসন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন