রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পিআর পদ্ধতি চাই না’: চুয়াডাঙ্গায় দুদু

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৭, ২০২৫, ১১:০৪ পিএম

পিআর পদ্ধতি চাই না’: চুয়াডাঙ্গায় দুদু

ছবি - সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান এবং চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে তার দল পিআর (প্রপোশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চায় না। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বৈরী আবহাওয়া উপেক্ষা করে চুয়াডাঙ্গায় নির্বাচনী গণসংযোগকালে তিনি সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন।

তিনি বলেন, 'যদি পিআর পদ্ধতি বাস্তবায়ন করতে হয়, তাহলে নির্বাচিত সরকার এ বিষয়ে ভেবে দেখবে।' এসময় তিনি চুয়াডাঙ্গার আলোকদিয়া, ভালাইপুর, এবং হাটবোয়ালিয়াসহ বিভিন্ন স্থানে পথসভা ও মতবিনিময় করেন।দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়ে দুদু বলেন, নির্বাচন যত দ্রুত হবে, দেশের জন্য ততই মঙ্গল। তার মতে, বর্তমানে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন, যা ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচন অপরিহার্য।

পথসভা ও মতবিনিময়কালে তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীক যাকে দেওয়া হবে, তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের দেশ গঠনের বার্তা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

শামসুজ্জামান দুদু আরও বলেন, ধানের শীষের বিজয়ের মাধ্যমে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য কাজ করতে হবে। তিনি দেশি-বিদেশি সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ওপর জোর দেন। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলা, আলমডাঙ্গা উপজেলা বিএনপি নেতা আসিরুল ইসলাম সেলিমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।