সেপ্টেম্বর ২১, ২০২৫, ১১:৩৯ এএম
আজ রোববার, ২১ সেপ্টেম্বর, বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘ওয়াইফ অ্যাপ্রিসিয়েশন ডে’ বা স্ত্রীর প্রশংসা দিবস। ২০০৬ সালে যুক্তরাষ্ট্রে দিবসটি প্রথম পালিত হয় এবং তারপর থেকে এটি অনেক দেশে ছড়িয়ে পড়েছে। এই দিনটি মূলত স্ত্রীদের প্রতি সম্মান, ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশের জন্য উৎসর্গ করা হয়।
অনেক পুরুষ প্রতিদিন নানাভাবে তাদের স্ত্রীর প্রশংসা করেন, যা পারস্পরিক সম্মান ও ভালোবাসা বাড়ায়। তবে অনেকেই আছেন যারা মনে মনে কৃতজ্ঞ থাকলেও মুখে তা প্রকাশ করতে পারেন না।
তাদের জন্য এই বিশেষ দিনটি একটি সুযোগ এনে দেয়। একটি প্রশংসাসূচক বাক্য বা ভালোবাসার ছোট একটি প্রকাশও সম্পর্কের গভীরতা বাড়াতে পারে। এই দিবসের মূল উদ্দেশ্য হলো, স্ত্রীর অবদানকে স্বীকৃতি দেওয়া এবং তাকে বিশেষ অনুভব করানো।
দিবসটি উদযাপনের কয়েকটি সহজ উপায় রয়েছে:
-
উপহার দিন: স্ত্রীকে তার পছন্দের একটি ফুলের তোড়া, বই, পোশাক বা গহনা উপহার দিতে পারেন।
-
বাইরে খেতে যান: স্ত্রীর পছন্দের কোনো রেস্টুরেন্টে গিয়ে দুজনে একসাথে সময় কাটাতে পারেন।
-
মুখে প্রকাশ করুন: সবচেয়ে সহজ ও কার্যকর উপায় হলো সরাসরি তার প্রতি আপনার ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন