সেপ্টেম্বর ২২, ২০২৫, ১০:৪৪ পিএম
দেশজুড়ে যখন দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, তখন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ইছামতি চা বাগানে শুরু হয়েছে দেশের প্রথম আগাম দুর্গাপূজা। এখানে দেবী দুর্গার ৯টি রূপের পূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছর মহালয়া থেকে শুরু করে নবমী পর্যন্ত এই ব্যতিক্রমী পূজা চলে, যা 'নবদুর্গা' পূজা নামে পরিচিত।
সোমবার (২২ সেপ্টেম্বর, ২০২৫) সকালে এই মন্দিরে দেবী দুর্গার শৈলপুত্রী রূপের পূজা শুরু হয়েছে। পৌরাণিক নিয়ম মেনে ধারাবাহিকভাবে দেবীর ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মান্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী ও সিদ্ধিদাত্রী রূপের পূজা করা হবে। এটি শ্রীশ্রী মঙ্গলচণ্ডী সেবাশ্রমের ১৫তম আয়োজন।
শ্রীশ্রী মঙ্গলচণ্ডী সেবাশ্রম নবরূপে নবদুর্গা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি সুরঞ্জিত দাশ জানান, ২০১০ সাল থেকে এখানে এই আগাম পূজার আয়োজন করা হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত এই পূজা দেখতে আসেন। আগামী ২ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পূজার সমাপ্তি ঘটবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন