সেপ্টেম্বর ২৬, ২০২৫, ১১:০৮ এএম
ফেনীর ফুলগাজী উপজেলা বিএনপির আওতাধীন ছয়টি ইউনিয়নে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটির একটিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ১ নম্বর সদস্য হিসেবে রাখা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে এসব কমিটি ঘোষণা করা হয়।
ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন ও সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়ার সই করা বিজ্ঞপ্তিতে এসব কমিটি প্রকাশ করা হয়। প্রতিটি ইউনিয়নের কমিটিতে ১০ সদস্যবিশিষ্ট উপদেষ্টামণ্ডলী ও ৭১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি রয়েছে।
সবচেয়ে উল্লেখযোগ্য হলো, ফুলগাজী সদর ইউনিয়ন বিএনপির ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির ১ নম্বর সদস্য হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ও ফেনীর কৃতী সন্তান বেগম খালেদা জিয়ার নাম রাখা হয়েছে।
অন্যান্য ইউনিয়নের সভাপতি ও সম্পাদক:
-
মুন্সিরহাট: নুরুল হক খোকন (সভাপতি), মোয়াজ্জেম হোসেন চৌধুরী (সাধারণ সম্পাদক)।
-
দরবারপুর: ফজলুল হক চৌধুরী (সভাপতি), মো. ছাইফ উদ্দিন চৌধুরী বাবলু (সাধারণ সম্পাদক)।
-
আনন্দপুর: জিয়া হায়দার নাছির (সভাপতি), হুমায়ুন কবির ফারুক (সাধারণ সম্পাদক)।
-
আমজাদহাট: মোহাম্মদ গোলাম সারোয়ার (সভাপতি), বাহার উদ্দিন মজুমদার (সাধারণ সম্পাদক)।
-
জিএমহাট: আবুল হাসেম ভূঁইয়া (সভাপতি), জহির উদ্দিন পাটোয়ারী (সাধারণ সম্পাদক)।
উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন জানান, পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মাধ্যমে তৃণমূল বিএনপির কার্যক্রম আরও সংগঠিত ও গতিশীল হবে। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীরা এখন ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন