রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

টঙ্গীতে জামায়াতের গণমিছিল, গাজীপুর-৬ আসনে প্রার্থী ঘোষণা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১০, ২০২৫, ০৩:৩৭ পিএম

টঙ্গীতে জামায়াতের গণমিছিল, গাজীপুর-৬ আসনে প্রার্থী ঘোষণা

ছবি - সংগৃহীত

জুলাই সনদ’-এর আইনি ভিত্তি প্রদান এবং আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনসহ কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবিতে গাজীপুর মহানগর জামায়াতে ইসলামী টঙ্গীতে এক বিশাল গণমিছিল ও শোডাউন করেছে। এই কর্মসূচি থেকেই দলটি গাজীপুর-৬ আসনের জন্য তাদের প্রার্থী চূড়ান্তভাবে ঘোষণা করে।

শুক্রবার (১০ অক্টোবর) সকালে টঙ্গীর শালিকচূড়া এলাকা থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ করে টঙ্গী স্টেশন রোড বাসস্ট্যান্ডে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।মিছিলে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম এবং গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন। মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।

সমাবেশ থেকে  জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৬ আসনের জন্য জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ড. হাফিজুর রহমানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। প্রার্থী ঘোষণার পরপরই এই বিশাল গণমিছিলকে দলীয় প্রার্থীর পক্ষে একটি বড় শোডাউন হিসেবে দেখছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই সনদের ভিত্তিতে একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন ছাড়া দেশের চলমান রাজনৈতিক সংকটের সমাধান সম্ভব নয় এবং জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় পিআর পদ্ধতির কোনো বিকল্প নেই।