নভেম্বর ২৯, ২০২৬, ০৮:৫৬ এএম
চাঁদপুরের শাহরাস্তিতে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত ফয়সাল (১৭) শাহরাস্তি উপজেলার আজাগরা গ্রামের করিম মোল্লার ছেলে। তিনি ওয়ারুক বাজারের স্বপ্ন সুপারশপে কাজ করতেন।
শনিবার সকাল ১০টার দিকে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের শাহরাস্তি রাঢ়া কাজী বাড়ির সামনে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সঙ্গে তার সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান জানান, কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন