বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

দিনাজপুর-২ আসনে বিএনপি প্রার্থীর পরিবর্তন দাবি:নারীদের বিক্ষোভ

মোঃ আতিউর রহমান

নভেম্বর ১৩, ২০২৫, ০৫:৫৬ পিএম

দিনাজপুর-২ আসনে বিএনপি প্রার্থীর পরিবর্তন দাবি:নারীদের বিক্ষোভ

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি'র দলীয় প্রার্থী হিসেবে আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের নাম ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রেখেছে দুই উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দসহ সাধারণ নেতাকর্মীরা। তারা মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবি জানাচ্ছেন।

ইতিমধ্যে বিরল ও বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, মৌনমিছিল, কাফনের কাপড় পরিধান, প্রতীকি ফাঁসি ও নারীদের বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে এই প্রতিবাদের অংশ হিসেবে বিরল উপজেলা ও পৌর বিএনপিসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল।

এবং অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সহস্রাধিক নারী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।বিক্ষোভ মিছিলটি বিরল পৌর বিএনপি'র কার্যালয়ের সম্মুখ থেকে শুরু হয়ে পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা বিএনপি'র দলীয় প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী পিনাককে পরিবর্তন করে জেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ ন ম বজলুর রশীদ কালুকে মনোনয়ন প্রদানের দাবিতে স্লোগান দেন।