রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের উদ্বোধন

মোঃ ইউসুফ আলী

নভেম্বর ২১, ২০২৫, ০৮:৩৬ পিএম

দিনাজপুরে দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের উদ্বোধন

ছবি-দিনাজপুর টিভি

নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণ এবং দেশীয় ঐতিহ্যবাহী পিঠার প্রচারে দিনাজপুরে শুরু হয়েছে দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব।

শুক্রবার (২১ নভেম্বর-২০২৫) বিকেলে স্থানীয় লোক ভবন চত্বরে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন এবং স্থানীয় নারী উদ্যোক্তাদের সমন্বয়ে মেলা প্রাঙ্গণে মোট তেইশটি স্টল স্থান পেয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম স্থানীয় পণ্য উৎপাদন ও নারী ক্ষমতায়নে এ ধরনের মেলার গুরুত্ব তুলে ধরেন।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোর্শেদ আলী খান।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মো. নাজমুল হাসান।অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ডে কেয়ার অফিসার রেজভীন শারমিনাজ ইসলাম রুমানা।মেলা উদ্বোধনের পূর্বে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন। দুই দিনব্যাপী এই মেলা চলবে শনিবার পর্যন্ত।