রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বাঁচতে চায় শিশু আরিশা দুরারোগ্য ক্যান্সারের বিরুদ্ধে জীবনযুদ্ধ

মো: মামুনুর রশিদ

ডিসেম্বর ১২, ২০২৫, ১২:৪০ পিএম

বাঁচতে চায় শিশু আরিশা দুরারোগ্য ক্যান্সারের বিরুদ্ধে জীবনযুদ্ধ

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৭ বছরের শিশু কন্যা আরিশা জান্নাত দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর লড়াই চালিয়ে যাচ্ছে। চিকিৎসকদের মতে, আরিশার সুস্থ হয়ে বেঁচে থাকার একমাত্র এবং জরুরি উপায় হলো বোনমেরু ট্রান্সপ্লান্ট (Bone Marrow Transplant)।

কিন্তু এই চিকিৎসার ব্যয় অত্যন্ত বেশি হওয়ায় অসহায় হয়ে পড়েছেন আরিশার পরিবার।আরিশার বাবা আহমেদ আলী, পেশায় একজন স্কুলশিক্ষক।

তাঁর সীমিত আয়ের পক্ষে এত ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব হচ্ছে না। মেয়ের জীবন বাঁচাতে তিনি সরকারি-বেসরকারি সংস্থা, সমাজের সকল শ্রেণির বিত্তবান ও মানবিক মানুষের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আকুল আবেদন জানিয়েছেন।

মানুষের ছোট্ট একটি সহযোগিতাই বাঁচাতে পারে ৭ বছরের এই নিষ্পাপ শিশুর জীবন। এই কঠিন সময়ে আপনার সামান্য সহানুভূতি আরিশার মুখে হাসি ফিরিয়ে আনতে পারে।অসহায় এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সমাজের মানবিক সকল মানুষের প্রতি আরিশার বাবা-মা বিশেষ অনুরোধ জানিয়েছেন।

সহায়তার মাধ্যম নম্বর
বিকাশ নম্বর (ব্যক্তিগত) 01732022595