রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজে বই বিতরণ কর্মসূচির উদ্বোধন

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১, ২০২৬, ০৮:৫০ পিএম

দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজে বই বিতরণ কর্মসূচির উদ্বোধন

ছবি-দিনাজপুর টিভি

সারা দেশের ন্যায় দিনাজপুরেও উৎসবমুখর পরিবেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বেলা ১২টায় দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম হাবিবুল হাসান।

বই বিতরণকালে শিক্ষার্থীদের উদ্দেশে হাবিবুল হাসান বলেন,কালেক্টরেট স্কুল এন্ড কলেজ জেলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানটি আগামীতে আরও অনন্য উচ্চতায় পৌঁছাবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. আখের আলী (সুজন)। এসময় কালেক্টরেট স্কুলের সহকারী প্রধান শিক্ষক নিখিল চন্দ্র রায়সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে আনন্দে মেতে ওঠে শিক্ষার্থীরা। শিক্ষকরা জানান, সঠিক সময়ে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানোয় পাঠদান প্রক্রিয়া দ্রুত শুরু করা সম্ভব হবে, যা শিক্ষার মান উন্নয়নে সহায়ক হবে।